ইউপি নির্বাচনে যিনিই নৌকা পাবেন তার পক্ষে কাজ করতে হবে : এমপি নাবিল - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, November 13, 2021

ইউপি নির্বাচনে যিনিই নৌকা পাবেন তার পক্ষে কাজ করতে হবে : এমপি নাবিল


যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন,আওয়ামী লীগের নেতাকর্মীদের সব নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব করা যাবে না। নৌকা কোনো ব্যক্তি না। 

আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরাই নৌকার মালিক। শেখ হাসিনা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিভাবক। তাই শেখ হাসিনার সিদ্ধান্তই নেতাকর্মীদের শেষ সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে। 

সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে যিনিই নৌকা পাবেন তাকেই বিজয়ী করতে হবে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রাজারহাট চামড়া বাজার মোড়ে ‘শান্তি ও সম্প্রীতি’ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুলের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages