প্রথমবারের মতো নতুন মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার হয়েছে যশোরে। ডিবি পুলিশ দু’ গ্রাম ক্রিস্টাল মেথসহ রিনা খাতুন নামে এক নারীকে আটক করেছে। সেই সাথে জব্দ করা হয়েছে পাঁচশ’ ৯০ পিছ ইয়াবা। মাত্র দু’ গ্রাম ক্রিস্টাল মেথের মূল্য এক লাখ টাকা বলে জানিয়েছে ডিবি।
বৃহস্পতিবার রাতে আটক হওয়া রিনা খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরসাদিপুর বাজার এলাকার মামুন মন্ডলের স্ত্রী।
ডিবি পুলিশের পরিদর্শক শাহিনুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি গোপন সূত্রে জানতে পারেন, সিটি কলেজের পূর্বপাশের গলির নিরঞ্জন লস্করের বাড়ির সামনে এক নারী ক্রিস্টাল মেথ বিক্রি করছেন। ওইসময় তিনিসহ ডিবি সদস্যরা সেখানে গেলে ওই নারী পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
এ সময় উপস্থিত লোকজনের সামনে ডিবির নারী কনস্টেবল দিয়ে তার শরীর তল্লাশি করে পায়জামায় গোঁজা অবস্থায় পাঁচশ’ ৯০ পিছ ইয়াবা ও দু’ গ্রাম কথিত মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয়। এই দু’ গ্রাম আইসের মূল্য এক লাখ টাকা।
ডিবি পরিদর্শক শাহিনুর আরও জানিয়েছেন, নতুন মাদক হিসেবে খ্যাত ‘ক্রিস্টাল মেথ’ যশোরে প্রথম আটক হলো। ওই নারী নিজেই ইয়াবা ও আইসের কথা স্বীকার করেছেন। দু’ গ্রাম আইস ছোট দু’ টুকরো কাগজে মোড়ানো ছিল।
তবে, আটক রিনা খাতুন জানিয়েছেন, তিনি পাঁচ হাজার টাকার বিনিময়ে এই মাদক ঢাকার গাবতলি থেকে যশোরে নিয়ে আসেন। একজন অপরিচিত লোক তার হাতে একটি পোটলা তুলে দেন। এরপর তিনি তিনদিন আগে যশোরে আসেন সেটি নিয়ে। বুড়ি নামে তার এক ফুফু ওই মাদক যশোরে আনতে বললে তিনি পাঁচ হাজার টাকার জন্য গাবতলি থেকে তা নিয়ে আসেন। ওই পোটলা হাতে পাওয়ার পর তাকে কোনো টাকা না দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছেন।
No comments:
Post a Comment