লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ সব ফ্লাইট - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 3, 2021

লকডাউনে বন্ধ থাকবে অভ্যন্তরীণ সব ফ্লাইট


দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও শনাক্ত আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন চলাকালে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট বন্ধ থাকবে।

শনিবার (৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে বিষয়টি জানা গেছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন চলাকালীন সময়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। সরকার যেদিন থেকে লকডাউন কার্যকর করবে সেদিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে সরকার। শনিবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। ১ জুন থেকে নানা বিধিনিষেধ আরোপ করে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনারও অনুমতি দেয় বেবিচক।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages