শৈলকুপায় প্রকাশ্যে কলেজছাত্র খুন - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 3, 2021

শৈলকুপায় প্রকাশ্যে কলেজছাত্র খুন


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে রোববার সকালে রোকন মোল্যা (২০) নামের এক কলেজছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
 

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ছাত্র রোকন শেখপাড়া গ্রামের আব্দুর রশিদ মোল্যার ছেলে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নিজ বাড়িতে আপন চাচাতো ভাই শিলু মোল্ল্যার ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

নিহত রোকনের চাচা ওহিদুল ইসলাম বলেন, সকাল ১০ টার দিকে রোকন বাড়ির পাশে নিজ জমিতে কাজ করছিলেন। এসময় তার আরেক চাচা বাদশা মোল্যার ছেলে শিলু মোল্যসহ তুর্কী মোল্যা, করিম মোল্যা ও আরো কয়েকজন ওই জমিতে যায় এবং রোকনের ওপর হামলা চালায়। 

এ সময় শিলু মোল্যার ছুরিকাঘাত করলে রোকন মাটিতে লুটিয়ে পড়েন। তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। রোকনের মা হাজেরা খাতুন জানান, তার ছেলে এবার এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। 

কিন্তু তার স্বপ্ন পূরণ করতে দিল চাচাতো ভাইয়েরা। জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে খুন করা হয়েছে। শৈলকুপা থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে কলেজছাত্র রোকন খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages