যশোরের খোলাডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে বাচ্চু গাজী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার সতিঘাটা কামালপুরের রবিউল গাজীর ছেলে। উপর্যুপরী ছূরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১০ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতালে আনে পুলিশ। ঘটনাস্থল খোলাডাঙ্গার আশরাফ আলীর ধানক্ষেত থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি চাকু উদ্ধার হয়েছে।
কোতোয়ালি থানার এসআই আ ফ ম মনিরুজ্জামান মনির জানিয়েছেন, প্রতিপক্ষ সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করতে পারে। মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরেও এ হত্যাকাণ্ড হতে পারে। নিহত বাচ্চু গাজীর বাড়ি সতিঘাটা কামালপুর হলেও তার পকেটে যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে তাতে ঠিকানা লেখা আছে যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রাম।
এ ব্যাপারে কেউ আটক হয়নি বা জড়িতরা শনাক্ত হয়নি। তদন্ত চলছে বলেও জানিয়েছেন এসআই মনির।
লাশ পোস্টমর্টেমের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

No comments:
Post a Comment