দেশি বাংলা মদ বহনের অভিযোগে ফরিয়াদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার পাগলাদাহ কলোনী পাড়ার আবু মুসার ছেলে।
পুরাতনকসবা পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, ১৫ মার্চ রাত সাড়ে ৯ টায় গোপন খবরে শহরের গাড়ীখানা রোডের ড্রীমজ আলাউদ্দীন টাওয়ারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ফরিয়াদ হোসেনকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৩ লিটার দেশি বাংলা মদ উদ্ধার হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments:
Post a Comment