কেশবপুরের পারিবারিক কবরস্থানে এসআই হাসানের দাফন সম্পন্ন - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 23, 2021

কেশবপুরের পারিবারিক কবরস্থানে এসআই হাসানের দাফন সম্পন্ন


কেশবপুরের সন্তান পুলিশের উপপরিদর্শক হাসান আলীর মরদেহ তার কর্মস্থল পাবনার আতাইকুলা থানা থেকে রোববার রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় মরদেহ ঘিরে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। 

ওইরাতেই শত শত মানুষ তাকে এক নজর দেখতে তার বাড়ি সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় ভিড় করেন। এ সময় আত্মীয়-স্বজন প্রতিবেশী ও শুভাকাক্সক্ষীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

সোমবার সকাল ৮টায় বাড়ির পাশেই হাসান আলীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন গাজীসহ পাবনার পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

এর আগে রোববার এশা বাদ পাবনা পুলিশ লাইন্স মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওইরাতেই পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করে অ্যাম্বুলেন্সে কেশবপুরের উদ্দেশ্যে পাঠানো হয়।

জানা গেছে, হাসান আলী ৩৭তম আউটসাইট ক্যাডেট হিসেবে গত বছরের ৬ ফেব্রুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি এ বছরের ৮ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলায় থানায় উপ পরিদর্শক হিসেবে যোগদান করেন। তার বাবা জব্বার আলী একজন ভ্যান চালক। তারা ২ ভাই-বোন। বড় বোন মুক্তা খাতুনের বিয়ে হয়েছে পাইকগাছার কয়রা উপজেলায়।

উল্লেখ্য, গত শনিবার রাতে হাসান আলী আতাইকুল থানায় নিজের রিভলবার মাথায় ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ দাবি করেছে। বিসিএস পরীক্ষা দেবার জন্য থানা কর্তৃপক্ষ তাকে ছুটি না দেয়ায় তিনি ক্ষুদ্ধ ছিলেন।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages