ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে আছি আমরা-এভাবেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন পেসার মোস্তাফিজুর রহমান। একই কথা মোহাম্মদ মিথুনের গলায়ও। দলের চাওয়া একটাই ডানেডিনের ভুলগুলো শুধরে ক্রাইস্টচার্চে সেরা পারফরমেন্স দেখিয়ে লড়াইয়ে ফেরা।
ডানেডিনের বড় হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন পিছিয়ে বাংলাদেশ। সিরিজে দ্বিতীয় ম্যাচ বাঁচা-মরার লড়াই। দু’বছর আগে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চ থেকে বাংলাশে পেয়েছিল নারকীয় অভিজ্ঞতা, ভয়াবহ সন্ত্রাসী ঘটনার কবল থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছিল পুরো দল।
সেই শহরে মঙ্গলবার, ২৩ মার্চ সকালে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি শুরু হবে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের এই ম্যাচটি দিবারাত্রির। কিউই পরিবেশে এটাও হবে তামিমদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে লড়াই করতে পারেনি বাংলাদেশ। ১৩১ রানে অলআউট। কিউইরা ম্যাচ জিতে যায় মাত্র ২১ ওভার দুই বলে।

No comments:
Post a Comment