পরে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে বোমা রয়েছে এমন খবর পেয়ে একটি নির্মাণাধীন বাড়ি ঘিরে রাখে পুলিশ। ঘটনাস্থলে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বাড়িটির চারপাশে অবস্থান নেয়। আর ভেতরে ঢুকে বোমা নিস্ক্রিয়করণে কাজ করে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে কাজ শুরু করে পুলিশ।
ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম সাংবাদিকদের জানান, ওই বোমাগুলো মজুতে জড়িত থাকার অভিযোগে তুরাগ থানা এলাকার সুমন ও মামুন নামে দুজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনই স্থানীয় যুবদলের নেতা। তারা কেন সেখানে হাতবোমাগুলো এনেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে কামারপাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অবিস্ফোরিত বোমাগুলো উপ-নির্বাচনের ভোট গ্রহণের দিন ব্যবহারের কথা ছিল।
ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) লাকি আক্তার বলেন, ‘নির্মাণাধীন ভবনটিতে অবিস্ফোরিত ৩১টি মতো হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করে।’
সূত্র জানায়, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে আবার অভিযান চালিয়ে ওই বাসায় মজুত থাকা অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে।

No comments:
Post a Comment