যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ২১টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, September 19, 2020

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ২১টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে।


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ২১টি নমুনা পজেটিভ বলে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন ১৪৩ করোনা রোগীর নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়। শুক্রবার সকালে তা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে তিন জেলার মোট ১৪৩টি নমুনা পরীক্ষা করে ৮৯টি নেগেটিভ বলে শনাক্ত করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, যশোর জেলার ৮৯টি নমুনার মধ্যে ১৩টিতে করোনাভাইরাস রয়েছে। 

এছাড়া মাগুরার ২২টি নমুনার মধ্যে তিনটি এবং নড়াইলের ৩২টি নমুনার মধ্যে পাঁচটি পজেটিভ। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, যশোর জেলায় শুক্রবার বেলা একটা পর্যন্ত মোট তিন হাজার ৭২৪ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। 

এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৫৪২ জন। মারা গেছেন ৪৪ জন। জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, এখন হাসপাতাল আইসোলেশনে আছেন ১৩ জন আর বাড়িতে আইসোলেশনে আছেন এক হাজার ১১২ জন। উন্নত চিকিৎসার জন্য এখন পর্যন্ত অন্য হাসপাতালে রেফার করা হয়েছে ১৩ জনকে।

আরও পড়ুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages