কুষ্টিয়ার মিরপুরে ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী, স্ত্রী ও মেয়ের মৃত্যু - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, September 19, 2020

কুষ্টিয়ার মিরপুরে ১২ ঘণ্টার ব্যবধানে স্বামী, স্ত্রী ও মেয়ের মৃত্যু


কুষ্টিয়ার জেলার মিরপুরে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে মা-বাবা ও মেয়ের মৃত্যু ঘটেছে। এই ৩ জনের মধ্যে প্রথমে মা, তারপর তার মেয়ে এবং সবার শেষে স্বামী মারাযান। 

তারা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের লালন মল্লিক (৭০), তার স্ত্রী আনজেরা খাতুন (৬৫) ও তাদের মেয়ে মক্কেল আলীর স্ত্রী আঙ্গুরী খাতুন (৪০)।

গ্রামবাসী জানান, শুক্রবার রাত পৌঁনে ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে বাড়িতে মারা যান গোবিন্দগুনিয়া গ্রামের লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুন। শনিবার সকাল ৯টার দিকে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মায়ের মৃত্যুর শোকে অসুস্থ্য হয়ে পড়েন মেয়ে আঙ্গুরী খাতুন। এ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। 

পরে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও পথেই তিনি মারা যান। প্রথমে স্ত্রী এরপর বড় মেয়ে মারা যাওয়ায় অসুস্থ্য হয়ে পড়েন লালন মল্লিক। বেলা সাড়ে ১১টার দিকে তিনিও মারা যান। মাত্র ১২ ঘণ্টার মধ্যে এমন মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি এলাকার মানুষ হতবাক হয়ে গেছেন। 

আজ সকাল ৯টায় গোবিন্দগুনিয়া কবরস্থানে লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুনকে, দুপুর ২টায় নওয়াপাড়া কবরস্থানে মেয়ে আঙ্গুরী খাতুনকে এবং বিকেল ৫টায় গোবিন্দগুনিয়া কবরস্থানে লালন মল্লিককে সমাহিত করা হয়। ধুবাইল ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, খুবই বেদনাদায়ক ঘটনা। এমন ঘটনা আর কোথাও ঘটেছেকিনা জানানেই। আনজেরা খাতুন দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন । 

শুক্রবার রাতে তিনি মারা যান। সকাল ৯টায় আমরা তাকে দাফন করি। বেলা ১১টায় জানতে পারি তার মেয়ে আঙ্গুরী খাতুন মারা গেছে।এর কিছুক্ষণ পরেই খবর পাই স্ত্রী ও মেয়ের শোকে মারা গেছেন লালন মল্লিক।

আরও পড়ুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages