সিনহা হত্যা : ওসি প্রদীপ ফের রিমান্ডে - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, August 28, 2020

সিনহা হত্যা : ওসি প্রদীপ ফের রিমান্ডে


সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপকুমার দাশ, ইনসপেক্টর লিয়াকত আলী, উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। 
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল তিনটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালত এই আদেশ দেন। দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে অ্যাডভোকেট আহসানুল হক হেনার নেতৃত্বে একটি আইনজীবী প্যানেল চট্টগ্রাম থেকে আদালতে হাজির হয়ে ওসি প্রদীপসহ তিন জনের জামিন আবেদন করেন। একই সঙ্গে রিমান্ড বাতিলেরও আবেদন করেন। 
দীর্ঘ শুনানির পর কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আবেদন দুটি নাকচ করে জামিন নামঞ্জুর করেন এবং প্রত্যেককে তিনদিন করে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানিয়েছেন, ‘মামলাটি খুবই স্পর্শকাতর। তাই অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রয়োজন। তাই চার দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 
আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত হোক।’ গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে। এই মামলায় সিনহার দুই সফরসঙ্গীকে কারাগারে পাঠানো হয়। পরে ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এতে পুলিশসহ মোট নয়জনকে আসামি করা হয়। 
সূত্র : বাংলা ট্রিবিউন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages