দেশে করোনা রোগী দেড় লাখ ছাড়ালো, মারা গেছেন আরও ৩৮ জন - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, July 2, 2020

দেশে করোনা রোগী দেড় লাখ ছাড়ালো, মারা গেছেন আরও ৩৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯২৬ জন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করে ৪ হাজার ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ৭০ টি পরীক্ষা কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭ টি। 

 আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৩৪ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages