ঝিনাইদহে সদর হাসপাতালের সুপারসহ ১৪ জন আক্রান্ত - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, July 1, 2020

ঝিনাইদহে সদর হাসপাতালের সুপারসহ ১৪ জন আক্রান্ত

ঝিনাইদহ জেলায় নতুন করে সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ হারুনুর রশিদ, আইনজীবি বজলু হোসেনসহ ১৪ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৮৯ জন ও মৃত্যু হয়েছে তিনজনের।
আজ বুধবার সকালে ৭২টি নমুনার মধ্যে ৫৮টি নেগেটিভ ও ১৪টি নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, জেলায় গেল ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে নতুন করে চিকিৎসক, আইনজীবিসহ ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতে ৬ জন, শৈলকুপায় ৪ জন, ও কালীগঞ্জে ৪ জন রয়েছে।   
সবাইকেই স্বাস্থ্য বিভাগের অধিনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৮৯ জন সুস্থ ও শৈলকুপা ও কালীগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে।

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages