চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে। - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, July 1, 2020

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে।

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে। মঙ্গলবার (৩০ জুন) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩ জন এবং দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা উপজেলায় 8 জন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে গত সোমবার মোট ৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব এ পাঠানো হয়। এই ৪৬ জনের রিপোর্টে ৭ জনের পজিটিভ এসেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, জেলায় নতুন আক্রান্ত ৭ জনের শারীরিক খোঁজ খবর নিয়ে তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে টিকিৎসাধীন রয়েছেন ২৮ জন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন নতুন আক্রান্ত ৭ জনসহ মোট ৬১ জন।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages