মুজিব বর্ষ উপলক্ষ্যে মাগুরায় গর্ভবতী মায়েদের চিকিৎসায় সেনাবাহিনী - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, June 21, 2020

মুজিব বর্ষ উপলক্ষ্যে মাগুরায় গর্ভবতী মায়েদের চিকিৎসায় সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন জাতীয় দুর্যোগ মোকাবেলায় ছায়ার মতো দেশের মানুষের পাশে ছিল। একইভাবে করোনা এবং আম্পান মোকাবেলায়ও নিরলসভাবে সেনাসদস্যরা নিজেদের জীবন তুচ্ছ করে দুর্গত মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মাগুরার শালিখা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
আজ মঙ্গলবার সকাল থেকে আড়পাড়া বাজারে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় এ বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে শালিখা উপজেলার শতাধিক মহিলাকে সামরিক ও বেসামরিক ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এ ছাড়াও গর্ভবতী মায়েদের মাঝে ওষুধ, সাবান ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেন সেনাসদস্যরা।

আরও পড়ুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages