বিশ্বে করোনায় মৃত্যু পাঁচ লাখ, আক্রান্ত কোটির বেশি - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, June 28, 2020

বিশ্বে করোনায় মৃত্যু পাঁচ লাখ, আক্রান্ত কোটির বেশি

বিশ্বেজুড়ে ২৪ ঘণ্টায় আরও সাড়ে চার হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে দু’লাখ। ফলে মোট মৃত্যু পাঁচ লাখ এক হাজার ছাড়িয়েছে। আর মোট আক্রান্ত এক কোটি এক লাখের মতো।
শনিবার পাঁচ শতাধিক মৃত্যুতে প্রাণহানি এক লাখ ২৮ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ২৬ লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছেন প্রায় এক হাজার। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ৫৭ হাজার এবং আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে।
এছাড়া মেক্সিকোতে মোট প্রাণহানি ২৮ হাজারের বেশি। সংক্রমিত দু’লাখের বেশি। কিছু এলাকায় সংক্রমণ বাড়তির দিকে হলেও মোটের হিসেবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages