যশোরে নতুন করে আরো ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬০০ জন করোনায় আক্রান্ত হলেন। - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, June 30, 2020

যশোরে নতুন করে আরো ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬০০ জন করোনায় আক্রান্ত হলেন।

যশোরে নতুন করে আরো ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৬০০ জন করোনায় আক্রান্ত হলেন। মারা গেছেন ১৩ জন; আর সুস্থ হয়েছেন ১৬২ জন। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এনএফটি বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, আজ ৩০ জুন যশোরের ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৪৬টির পজেটিভ রেজাল্ট আসে। 

এছাড়া মাগুরার ৩৭টি নমুনা পরীক্ষা করে ছয়টি পজেটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা পজেটিভ এবং ১২১ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যে ৪৬টি নমুনা পজেটিভ এসেছে, তার মধ্যে ফলোআপ রোগী আছেন একজন। তিনি বলেন, ৪৫ জন আক্রান্ত ছাড়াও গত ২৪ ঘণ্টায় দুই মৃত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকায় একজন আগেই শনাক্ত হওয়া করোনা রোগী মারা গেছেন।

আরও পড়ুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages