এসএসসি : যশোর বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন ৩৪২৮৪ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, June 9, 2020

এসএসসি : যশোর বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন ৩৪২৮৪

যশোর শিক্ষাবোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন পড়েছে ৩৪ হাজার ২৮৪ টি। ১৬ হাজার ৪১০ জন শিক্ষার্থী এই আবেদন করেছে।
সোমবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষার সময় ছিল। এবার মোট ১ লাখ ৪০ হাজার ২৪৩ পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৪১০ জন খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে। ৩৪ হাজার ২৮৪ টি আবেদন পড়েছে। তারমধ্যে রয়েছে বাংলা প্রথমপত্রে ১ হাজার ৭৫১ টি, বাংলা দ্বিতীয়পত্রে ১ হাজার ৭৫১ টি, ইংরেজি প্রথমপত্রে ৩ হাজার ৬৯৬ টি, ইংরেজি দ্বিতীয়পত্রে ৩ হাজার ৬৯৬ টি, গণিতে ৩ হাজার ২৪১ টি, ভূগোলে ১ হাজার ১৫৮ টি, ইসলাম শিক্ষায় ১ হাজার ১৩ টি, হিন্দু ধর্মে ১২৪ টি, খ্রিস্টান ধর্মে ৯ টি, উচ্চতর গণিতে ২ হাজার ১৬০ টি, সাধারণ বিজ্ঞানে ২ হাজার ৬২ টি, কৃষি শিক্ষায় ১ হাজার ২১০ জন, পদার্থে ১ হাজার ৭৮৯ টি, রসায়নে ২ হাজার ৪৯০ টি, জীব বিজ্ঞানে ১ হাজার ৩৪১ টি, পৌরনীতিতে ১১৩ টি, অর্থনীতিতে ৩৭০ টি, ব্যবসা উদ্দ্যোগে ২০৯ টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৭৫৯ টি, গার্হস্থ অর্থনীতিতে ৩৩ টি, ফিন্স্যাস ও ব্যাংকিংয়ে ৩৮৮ টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ৪১৯ টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ১ হাজার ৬১৫ টি আবেদন পড়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages