যশোরে ফের ১২ জনের করোনা শনাক্ত, সর্বমোট ১৯০ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, June 9, 2020

যশোরে ফের ১২ জনের করোনা শনাক্ত, সর্বমোট ১৯০

যশোর জেলায় পুনরায় ১২ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে মঙ্গলবার (৯ জুন, ২০২০ খ্রি.)ঘোষিত করোনার পরীক্ষার ফলাফলে যশোরের ৯২ জনের নমুনা পরীক্ষা করে এ ১২ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এর আগে সোমবারে ঘোষিত করোনা শনাক্তকরণ পরীক্ষার ফলাফলেও যশোরের ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা পভিটিভ শনাক্ত হয়।এ নিয়ে যশোর জেলায় সর্বমোট ১৯০ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হল।

এছাড়াও যবিপ্রবির ল্যাবে ঝিনাইদহের ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের এবং মাগুরার ২১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে মোট ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ এবং ১৩৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages