চুয়াডাঙ্গায় ছাত্রদলের আহবায়কসহ ৫ জনকে কুপিয়ে জখম - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, October 27, 2024

চুয়াডাঙ্গায় ছাত্রদলের আহবায়কসহ ৫ জনকে কুপিয়ে জখম


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুল রহমান সবুজসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ায় এলজিইডি অফিসের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুর রহমান সবুজ (৩৪), দামুড়হুদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান জনি (৩৫), উপজেলার নতুন বাস্তপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ও যুবদল নেতা জিয়াউর রহমান (৪০), একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে ও যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সুমন (৩৫), পীরপুরকুল্লা গ্রামের যুবদলকর্মী সেলিম মিয়া (৩৫)। এর মধ্যে আফজালুর রহমান সবুজ ও মাহফুজুর রহমান জনিকে কুপিয়ে এবং বাকিদের পিটিয়ে জখম করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages