কক্সবাজারের উখিয়ায় টেকনাফ সড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত. জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর (৪০)।
তবে অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরো পড়ুন : বদলগাছীতে স. শিক্ষক ও দপ্তরীর বিরুদ্ধে স্কুলের মালামাল চুরি ও লুটপাটের অভিযোগ বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, টেকনাফমুখী ট্রাকের সঙ্গে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একই সঙ্গে গাড়ি দুটিও জব্দ করা হয়েছে।
No comments:
Post a Comment