মুক্তিযুদ্ধ মঞ্চ নেতার উপর হামলা, শহরে মিছিল - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, April 1, 2022

মুক্তিযুদ্ধ মঞ্চ নেতার উপর হামলা, শহরে মিছিল


জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক, যশোর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমানের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে যশোর এমএম কলেজের সামনে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে, সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিকেলে শহরে মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শহরের দড়াটানা, হাসপাতাল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

হাসপাতালে চিকিৎসাধীন আহসানুল করিম রহমান জানান, দুপুরের দিকে তার বাড়ির সামনের একটি দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় পেছন থেকে এসে তৌহিদ, পিন্টু, রনি, তুষারসহ আরো কয়েকজন তার মাথায় হকস্টিক দিয়ে আঘাত মারে। পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারপিট করায় তিনি জ্ঞান হারান।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস্ জানান, অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তবে, এখন তিনি শঙ্কামুক্ত। 
এদিকে, ঘটনার প্রতিবাদে শহরে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা মিছিল করেছে।

জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহবুব আলম বিদ্যুৎ বলেন, আমরা সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিচার চাই। দ্রুত তাদের আটক করতে হবে।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, এমএম কলেজ এলাকায় হামলার ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages