মাদক ব্যবসায়ীদের জুয়ার আড্ডায় হানা, খুন,মাদক,চোরাচালান মামলার ০৮ (আট) জুয়াড়ী গ্রেফতার। - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, February 18, 2022

মাদক ব্যবসায়ীদের জুয়ার আড্ডায় হানা, খুন,মাদক,চোরাচালান মামলার ০৮ (আট) জুয়াড়ী গ্রেফতার।


মাদক ব্যবসায়ীদের জুয়ার আড্ডায় হানা, খুন,মাদক,
চোরাচালান মামলার ০৮ (আট) জুয়াড়ী গ্রেফতার।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন ভূঁইয়া এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) তৌফিকুর রহমান সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান এর নেতৃত্বে চলমান মাদক ও জুয়া বিরোধী অভিযানে একটি চৌকস টিম ইং-১৬/০২/২০২২ খ্রিঃ সময় ২৩:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামস্থ জনৈক মফিজ, পিতা-মোঃ মোসলেম আলী এর পূর্ব দুয়ারী টিনের ঘরের দক্ষিন পার্শ্বের বারান্দা হতে প্রকাশ্যে তাস দ্বারা নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায়
১। মোঃ রুবেল হোসেন(২৭),পিতা-মোঃ নওশের আলী,
২।মোঃ তুহিন আলম বাপ্পি(২৫),পিতা-মোঃ মফিজুর রহমান,
৩।মোঃ জাফর হোসেন তুষার(২৬), পিতা-মৃত হুমায়ুন কবির,
৪।মোঃ আনার আলী(৪৫),পিতা-মৃত ছলেমান মন্ডল,
৫।মোঃ টিটু হোসেন(২৯),পিতা-মৃত মোসলেম মোড়ল,সর্ব সাং-কাগজপুকুর,
৬।মোঃ সজল হোসেন(২৫),পিতা-মোঃ হায়দার আলী,
৭.মোঃ সাইফুল ইসলাম@ চঞ্চল(৩৭),পিতা-মৃত শাহনুর রহমান, উভয় সাং-ভবেরবেড়,
৮.মোঃ হান্নান কাজী(৩৫),পিতা-মোঃ আইয়ুব কাজী,সাং-দিঘীরপাড়,সর্ব থানা-বেনাপোল পোর্ট,জেলা-যশোরদের ধৃত করেন এবং নগদ ১১,১৩০/- টাকা সহ জুয়ার বিভিন্ন সামগ্রী জব্দ করেন।
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি নিয়মিত জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, খুন, চোরচালান ও দাঙ্গা হাংঙ্গামার মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages