শপথ নিলেন যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৫ নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, February 21, 2022

শপথ নিলেন যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৫ নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান


শপথ নিলেন যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৫ নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রোববার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে এ শপথ বাক্য পাঠ করান যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম আরাফাত হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ শারবীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনও এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মানুষ যে আশা ও ভালাবাসায় আপনাদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে, তাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে হবে। এটা আপনাদের জন্য জনসেবার একটি অনন্য সুযোগ। আজকের এই শপথের মাধ্যমে আপনারা দায়িত্বভার গ্রহণ করছেন, সেই সাথে সরকারি বিধি বিধানের আওতায় প্রতিটি কর্মকান্ড পরিচালনার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও জনগণের সেবা প্রদানের মাধ্যমে আপনারা আপনাদের অবস্থানকে সুসংহত করবেন।

নবনির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে বক্তৃতা করেন যশোর সদর উপজেলার লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন ও কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন।

বিগত পাঁচ জানুয়ারি নির্বাচনে যশোর সদর উপজেলা থেকে হৈবতপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আবু সিদ্দিক, চুড়ামনকাটিতে নৌকা প্রতীকের দাউদ হোসেন, আরবপুরে নৌকার মীর আরশাদ আলী রহমান, দেয়াড়ায় স্বতন্ত্র আনিছুর রহমান, চাঁচড়ায় স্বতন্ত্র শামীম রেজা, রামনগরে স্বতন্ত্র মাহমুদ হাসান লাইফ, নরেন্দ্রপুরে স্বতন্ত্র রাজু আহমেদ, বসুন্দিয়ায় নৌকা প্রতীকের রিয়াজুল ইসলাম খান, ফতেপুরে নৌকার সোহরাব হোসেন, কচুয়ায় নৌকা প্রতীকের লুৎফর রহমান ধাবক, নওয়াপাড়ায় স্বতন্ত্র হুমায়ুন কবীর তুহিন, ইছালীতে নৌকার ফেরদৌসী ইয়াসমিন, লেবুতলায় নৌকার আলিমুজ্জামান মিলন, উপশহরে নৌকার এহসানুর রহমান লিটু ও কাশিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকের শরিফুল ইসলাম বিজয়ী হন। 

অনুরূপভাবে কেশবপুর উপজেলায় ত্রিমোহিনী ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আনিসুর রহমান, সাগরদাঁড়িতে স্বতন্ত্র কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুরে বিএনপির হুমায়ুন কবীর, বিদ্যানন্দকাঠিতে স্বতন্ত্র আমজাদ হোসেন, মঙ্গলকোটে নৌকার আব্দুল কাদের বিশ্বাস, পাজিয়ায় নৌকার জসিমউদ্দিন, সুফলাকাঠিতে স্বতন্ত্র মুঞ্জুর রহমান, গৌরিঘোনায় নৌকার এসএম হাবিবুর রহমান, সাতবাড়িয়ায় বিএনপির গোলাম মোস্তফা এবং হাসানপুরে নৌকা প্রতীকের তৌহিদুজ্জামান জয়ী হন।

শপথ বাক্য পাঠ শেষে কর্মী সমর্থকদের ভালবাসায় সিক্ত হন নব নির্বাচিত জনপ্রতিনিধিগণ। যশোর কালেক্টরেট চত্বর তখন উৎসবের আঙিনায় পরিণত হয়। শপথ শেষে চেয়ারম্যানরা বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages