বিপিএল চট্টগ্রামকে হারাল খুলনা - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, January 28, 2022

বিপিএল চট্টগ্রামকে হারাল খুলনা

বিপিএলের নবম ম্যাচে নিজেদের মাঠে খুলনা টাইগার্সের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আন্দ্রে ফ্লেচার ও অধিনায়ক মুশফিকের ব্যাটে ভর করে সাত বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়ে যায় খুলনার।

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। দ্বিতীয় ওভারেই এক রান সংগ্রহ করে বিদায় নেন ওপেনার কেনার লুইস। এরপর ব্যাট করতে নেমে উইল জ্যাকের সঙ্গে ৫৩ রানের দারুণ জুটি গড়েন আফিফ হোসাইন। উইল জ্যাক ২৮ রানে আউট হলেও আফিফ থিতু হয়ে ব্যাট করতে থাকেন। ৩৭ বলে তিনটি চার ও দু’টি ছয়ে ৪৪ রানের ইনিংস খেলে পঞ্চদশ ওভারে বিদায় নেন আফিফ।
  

আফিফের বিদায়ের পর বিপর্যয়ে পড়ে দল। ব্যাট করতে নেমে সাব্বির রহমানের চার, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ছয়, বেনি হাওয়েল পাঁচ, শামীম হোসেন দুই ও রেজাউর রহমান আউট হন সাত রানে। শেষদিকে নাঈমের ১৮ বলে অপরাজিত ২১ ও শরীফুল ইসলামের আট বলে সাত রানে নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের দলীয় ইনিংস দাঁড়ায় আট উইকেটে ১৪৩ রান।

খুলনার হয়ে থিসারা পেরেরা সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাদের শুরুটাও সুখকর হয়নি। এবারের আসরে প্রথম ম্যাচ খেলা সৌম্য সরকার ফেরেন এক রানে। এরপর ব্যাট করতে নামা রনি তালুকদারকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার। অষ্টম ওভারে ১৭ রান করে রনি বিদায় নিলে ফ্লেচারের সঙ্গে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। দারুণ ব্যাট করতে থাকা ফ্লেচার তুলে নেন অর্ধশতক। মুশফিকের সঙ্গে ৩৯ বলে ৪৬ রানের জুটি গড়ে মিরাজের বলে উইকেট হারান তিনি। ৪৭ বলে ৬ চার ও দু’টি ছয়ে ৫৮ রান সংগ্রহ করে সাঝঘরে ফেরেন আন্দ্রে ফ্লেচার।

শেষদিকে এসে ব্যাট করতে নামা সেকুগে প্রসন্ন খেলেন দারুণ ইনিংস। ১৫ বলে ২৩ রান করে বিদায় নেওয়ার আগে দলের জয় সহজ করে দেন। অপরাজিত থাকা মুশফিকুর রহিম শেষ পর্যন্ত সাত বল হাতে রেখেই খুলনার জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages