নয়টি নাইন এমএম পিস্তলসহ আটক হাবিব মেম্বারকে খালাস - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 15, 2021

নয়টি নাইন এমএম পিস্তলসহ আটক হাবিব মেম্বারকে খালাস


যশোরের বেনাপোলে নয়টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিনসহ আটক হাবিব বিশ্বাস অস্ত্র মামলায় খালাস পেয়েছেন। 

মঙ্গলবার স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল এক রায়ে তাকে খালাস প্রদান করেন। হাবিব পুটখালী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি বিমল কুমার রায়।

মামলার অভিযোগে জানা যায়, ২০২০ সালের ৩১ আগস্ট  দুপুরে ইউপি সদস্য হাবিব বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। তার স্বীকারোক্তি মোতাবেক ঘরের মধ্যে থেকে নয়টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিন উদ্ধার করা হয়। র‌্যাব দাবি করে, হাবিব মেম্বার দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। 

এ ঘটনায় র‌্যাব যশোরের পরিদর্শক অহিদুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন পোর্ট থানার ওসি তদন্ত আজিজুল হক হাবিবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মঙ্গলবার ঘোষিত রায়ে আদালত হাবিবকে খালাস প্রদান করেছেন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages