যশোরে এবার একদিনে ৫০ মামলার রায় ঘোষণা করেছে আদালত। - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, December 15, 2021

যশোরে এবার একদিনে ৫০ মামলার রায় ঘোষণা করেছে আদালত।


যশোরে এবার একদিনে মাদক, চোরাচালান ও চেক জিডঅনারের ৫০ মামলার রায় ঘোষণা করেছে একটি আদালত। রায়ে ৩১ মামলায় ৩২ আসামিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১৯ মামলায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার যুগ্ম দায়রা জজ ২য় ও স্পেশাল ট্রাইব্যুনাল-৭ এর বিচারক শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ সাজা ও খালাস দেন।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১২ জনকে প্রবেশনে মুক্তি ও একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন,বাকি সাজাপ্রাপ্তরা পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট লতিফা ইয়াসমীন কমল। এর আগে গত ২৯ নভেম্বর একই আদালত একদিনে ৪১ মামলার রায় ঘোষণা করেন আদালত।

উল্লেখযোগ্য মামলার মধ্যে ফেনসিডিল চোরাচালান মামলায় বেনাপোলের কাগমারী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে আকরাম আলীকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, দু’ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। বেনাপোলের গাতিপাড়া মাঠপাড়ার নজরুল ইসলামের ছেলে জহিরুল ইসলামকে দু’ বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

বেনাপোলের বলফিল্ড এলাকার ভাড়া বাসিন্দা সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর বুড়িগোয়ালিনি গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে আব্দুল মজিদ মোল্লাকে দু’ বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদেয় আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। ঝিনাইদাহ কালীগঞ্জের বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে আব্দুস সবুরকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ২০ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।

চৌগাছার আফরা গ্রামের রহমত হোসেনের স্ত্রী মিনারা বেগমকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া,বাকি মামলার আসামিদের পৃথক মেয়াদে সাজা ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন।

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages