অনলাইনে শুরু হতে পারে ২৫ নভেম্বর থেকে মাত্র ২২ টাকায় স্কুলে ভর্তির আবেদন - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, November 12, 2021

অনলাইনে শুরু হতে পারে ২৫ নভেম্বর থেকে মাত্র ২২ টাকায় স্কুলে ভর্তির আবেদন



মাত্র ২২ টাকায় স্কুলে ভর্তির আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। একসাথে পাঁচটি স্কুলে অনলাইনে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী। পাঁচটি স্কুলে আবেদন করতে মোট খরচ হবে মাত্র একশ’ ১০ টাকা।

সরকারি-বেসরকারি স্কুলে বিভিন্ন শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন আগামী ২৫ নভেম্বর শুরু হতে পারে। ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলানোর প্রস্তাব করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা-মাউশির স্কুল ভর্তি সংক্রান্ত সভায়। প্রস্তাবনায় রয়েছে এবার স্কুলে ভর্তিতে সারাদেশে কেন্দ্রীয়ভাবে একদিনে লটারির আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে বলে প্রস্তাবনা দেয়া হয়েছে।

মাউশির একাধিক সূত্র জানিয়েছে, করোনার কারণে এ বছর সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি ফরম বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমবারের মতো সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হবে। আগামী ২৫ নভেম্বর আবেদন শুরু হয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে বলে কর্মকর্তারা বলছেন। সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর আয়োজন করার প্রস্তাব করা হয়েছে মাউশির সভা থেকে।

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো যাবে বলে প্রস্তাব দেয়া হয়েছে। বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। অপেক্ষমাণ তালিকা অনুযায়ী ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করা যাবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ২৫ নভেম্বর থেকে স্কুলে ভর্তি শুরুর প্রস্তাব করেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তির নীতিমালা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হলে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

২০২২ সালে স্কুলে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে গত ৩ নভেম্বর শিক্ষামন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। শিক্ষাসচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় আগামী বছর স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম কেনা ও জমা দেয়ার কথা বলা হয়। ফলাফল ওয়েবসাইটে প্রকাশ এবং টেলিটকের মাধ্যমে লটারি কার্যক্রম পরিচালিত করার সিদ্ধান্ত নেয়া হয় সভা থেকে।

চলতি বছর প্রতিটি বেসরকারি স্কুলে ভর্তি ফরমের মূল্য দুশ’ আর সরকারি স্কুলে একশ’৭০ টাকা ধার্য ছিল। আগামী বছর একসাথে পাঁচটি স্কুলে আবেদনের জন্য একশ’ ১০ টাকা নির্ধারণ করা হয়েছে করোনার কারণে। সেই হিসেবে প্রতিটি স্কুলে আবেদন করতে খরচ হবে মাত্র ২২ টাকা।

এ বিষয়ে যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারিভাবে এখনো কোনো নির্দেশ পাইনি। তবে, শুনেছি আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হতে পারে। পাঁচ-সাতদিনের মধ্যে হয়তো চিঠি পেয়ে যাবো।’

বিস্তরিত

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages