শালিখায় প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মী খুন, আহত ১৫ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, April 4, 2021

শালিখায় প্রতিপক্ষের হামলায় আ.লীগ কর্মী খুন, আহত ১৫


মাগুরার শালিখায় প্রতিপরে হামলায় ওয়াহিদার রহমান (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার চতুরবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। 

ওয়াহিদার উপজেলার কুশখালী গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহত ছয়জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, নিহতের ভাই গোলাম সরোয়ার (৬৫), গোলাম সরোয়ারের ছেলে সোহাগ (২০), আলী বক্সের ছেলে ওলিয়ার রহমান (৪০), আবুল বিশ্বাসের ছেলে আহাদ আলী (২২), আলতাফ মন্ডলের ছেলে হাসান মন্ডল (২৫) ও ইনসার মোল্লার ছেলে হাসান মোল্লা (২০)। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই ওয়াহিদার রহমানের মৃত্যু হয়েছে। 

অধিক রক্তরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের স্বজনরা জানান, রাজনৈতিক কারণে স্থানীয় দুটি পরে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাত ৮টার দিকে চতুরবাড়িয়া বাজারে ২০-২৫ জন অস্ত্রধারী হামলা চালায়। 

সন্ত্রাসীরা ওয়াহিদার রহমানসহ আহতদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ তরীকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। পূর্ব শত্র“তার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages