গন্তব্যের অপেক্ষায় মহাসড়কে শতশত মানুষ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, April 4, 2021

গন্তব্যের অপেক্ষায় মহাসড়কে শতশত মানুষ


সোমবার থেকে সাত দিনের লক ডাউন কার্যকর ঘোষণার পর রবিবার সকাল থেকে গন্তব্যের পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভীর করেছেন শত শত মানুষ।

তবে যানবাহন সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও নির্দিষ্ট  গন্তব্যের যেতে পারছেন না অনেকেই। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।

রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসন্ট্যান্ড এলাকায় দেশের বিভিন্ন গন্তব্যে যাবার জন্য অপেক্ষমাণ শত শত মানুষের দেখা মেলে। কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। কোন একটি গাড়ি দাঁড়ালেই তাতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। পরিবহণগুলিতেও মানা হচ্ছে না একসিট খালি রাখার বিধিনিষেধ। গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে অধিকাংশই গণপরিবহন।

যাত্রীরা জানান, তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করেও তারা নির্দিষ্ট গন্তব্যের যানবাহন পাচ্ছেনা। আর পেলেও কয়েকগুন বেশি ভাড়া দাবি করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অতিরিক্ত মানুষের চাপে সংক্রমনের ঝুঁকিও বেড়ে গেছে বহুগুণ।

এবিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মানাতে নিয়মিতই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহন করা হচ্ছে। 

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages