হঠাৎ দেশে ফিরছেন সাকিব - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, March 23, 2021

হঠাৎ দেশে ফিরছেন সাকিব


দেশের ক্রিকেটে ঝড় তুলে দেয়া সাকিব আল হাসান সোমবার গভীর রাতে ঢাকায় ফিরছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই হঠাৎ দেশে আসছেন সাকিব। ওয়াসিম খান সোমবার বলেন, ‘সাকিব আজ রাত দুইটায় কাতার এয়ারওয়েজের একটি ফাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছে।’ 

সাকিব সম্প্রতি একটি সাাৎকারে বোর্ডের কয়েক জন কর্মকর্তার ‘দায়িত্বের প্রতি অবহেলা’ নিয়ে মন্তব্য করেন। এরপর বোর্ড থেকে জরুরি সভা ডেকে তার আইপিএল খেলার অনুমতি বাতিলের ইঙ্গিত দেয়া হয়। পরে রবিবার রাতে সাকিব আরও একধাপ এগিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। 

বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া দীর্ঘ সাাৎকারে সাকিব বলেন, ‘আমি প্ল্যান করে কিছু বলি না। যা মনে আসে, তা-ই বলি। যা বিশ্বাস করি, তা-ই বলি। যা ঠিক মনে করি, বলে দিয়েছি।’

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages