যশোরে দু’যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শহরের শংকরপুর ছোটনের মোড়ের আলতাফ হোসেনের ছেলে রাকিব হাসান অনি (১৮) ও আনিছুর রহমানের ছেলে তাজুল ইসলাম জিতু (২০)।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আহত রাকিব হাসান অনি।
অভিযোগে বলা হয়েছে, অনির বন্ধু শাহিন হোসেন ইমারত নির্মাণ শ্রমিক। সম্প্রতি শাহিন শংকরপুর এলাকার চা দোকানি টিপুর বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করেছেন। কিন্তু কাজ শেষে টিপু শ্রমিকদের টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করে আসছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনি ও জিতু টিপুর দোকানে আসেন শাহিনের পাওনা টাকা চাইতে। তখন টিপু টাকা দিতে অস্বীকার করেন। এতে তাদের মধ্যে বিরোধ হয়। রাত সাড়ে ১১ টার দিকে অনিকে টাকা দেয়ার কথা বলে ফোনে দোকানে ডাকেন টিপু।
অনি দোকানের সামনে আসতেই টিপুর নেতৃত্বে ইমদাদ, ইদ্রিস, ইমান, খলিলসহ সাত-আটজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। এ সময় বন্ধু জিতু বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত অনির দাবি, থানায় লিখিত অভিযোগ করায় তাকে হাসপাতালে গিয়ে হত্যার হুমকি দিচ্ছে অভিযুক্তরা।
আহত অনির দাবি, থানায় লিখিত অভিযোগ করায় তাকে হাসপাতালে গিয়ে হত্যার হুমকি দিচ্ছে অভিযুক্তরা।

No comments:
Post a Comment