কেশবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, March 24, 2021

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার ফতেপুর গ্রামের মৃত রজব আলী মাস্টার এর ছেলে। 

এ সময় তার সাথে থাকা কাস্তা গ্রামের শামসুর রহমান দফাদার গুরুতর আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৫ টার দিকে কেশবপুর ভায়া চিংড়া সড়কের বায়শা মোড় নামক স্থানে ঔষধ কোম্পানির ভ্যান গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

এলাকাবাসি জানান, মনিরুজ্জামান ও শামসুর রহমান মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে কেশবপুর ভায়া চিংড়া সড়কের বায়শা মোড় নামক স্থানে ইনসেপ্টা ঔষধ কোম্পানির ডেলিভারি ভ্যান গাড়ি ও তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় তাদেরকে কেশবপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান (৪০) কে মৃত ঘোষণা করেন। মনিরুজ্জামান কপোতাক্ষ এজেন্ট ব্যাংকিং লিমিটেড এর সাগরদাঁড়ি শাখার মালিক বলে এলাকাবাসি জানিয়েছেন।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages