কাজী আরেফসহ পাঁচ নেতার স্মরণে যশোরে জাসদের শোকসভা - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, February 16, 2021

কাজী আরেফসহ পাঁচ নেতার স্মরণে যশোরে জাসদের শোকসভা


১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হাতে নিহত মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক  কাজী আরেফ আহমেদসহ জাসদের পাঁচ নেতার স্মরণে যশোরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটায় জেলা জাসদের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, ৬২’র স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ শোষণমুক্তির লক্ষ্যে আজীবন লড়াই করে গেছেন। সন্ত্রাসী দ্বারা নিহত এই পাঁচ নেতা তাদের কর্মকান্ড দিয়ে নির্যাতিত ও শোষিত মানুষের হৃদয়ে স্থান করে নেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, পৌর জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, অধ্যাপক সিরাজুল ইসলাম, মাস্টার নুরু ইসলাম, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান ও ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম।  

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages