নবজাতককে আড়ালে রেখেই প্রকাশ্যে কোহলি-আনুশকা - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, January 21, 2021

নবজাতককে আড়ালে রেখেই প্রকাশ্যে কোহলি-আনুশকা

সবেমাত্র প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি আর আনুশক শর্মা। সেই কন্যা সন্তানের জন্ম হওয়ার পরে প্রথমবার প্রকাশ্যে দেখা গেল এই জুটিকে। গত ১১ জানুয়ারি কন্যা সন্তান হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কোহলি। তারপর বৃহস্পতিবারই তাদের প্রথম একসঙ্গে দেখা গেল। তবে তাদের মেয়েকে দেখা যায়নি।

মুম্বাইয়ের বান্দ্রায় এই সেলিব্রিটি দম্পতিকে একসঙ্গে দেখা গেছে। কোহলি ছিলেন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা। চোখে কালো সানগ্লাসের পাশাপাশি মুখে মাস্ক ছিল। ক্যামেরার সামনে আঙুল তুলে পোজ দিতেও দেখা যায় তাকে। আনুশকার পরনে ছিল ডেনিম শার্ট এবং ডেনিম জিন্স। পাশে কালো রংয়ের সাইড ব্যাগ।

আনুশকার মুখেও মাস্ক ছিল। ক্যামেরার সামনে পোজ দিলেও নিজেদের সুরক্ষা নিয়ে কোনও রকম আপস করতে চাননি তারা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages