হিসেব অনুযায়ী গড়ে প্রতি ৭.৭ সেকেন্ডে একজন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছেন ৬ লাখ ৬৮ হাজার মানুষ। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হার ২.১৫ শতাংশ। রয়টার্স জানিয়েছে, এরমধ্যে সবথেকে বেশি ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, তুরস্ক, স্পেন ও বৃটেনের।
করোনা সংক্রমণ শুরু হওয়ার প্রথম ১১ মাসে আক্রান্তের সংখ্যা ৫০ মিলিয়ন বা ৫ কোটি ছাড়ায়। পরের ৫ কোটি আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ৩ মাস। এরইমধ্যে ৫৬টি রাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে। দেয়া হয়েছে প্রায় ৭ কোটি ভ্যাকসিন। মাথাপিছু ভ্যাকসিন দেয়ায় সবার আগে রয়েছে ইসরাইল। এরইমধ্যে দেশটির প্রতি তিন জনের একজন ভ্যাকসিন পেয়েছেন।

No comments:
Post a Comment