২১ টাকায় রিয়েলমি ৭ প্রো কেনার সুযোগ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, January 9, 2021

২১ টাকায় রিয়েলমি ৭ প্রো কেনার সুযোগ

‘নিউ ইয়ার সারপ্রাইজ’ ক্যাম্পেইন চালু করেছে চীনা ব্র্যান্ড রিয়েলমি। এই ক্যাম্পেইনের আওতায় মাত্র ২১ টাকায় কেনা যাবে রিয়েলমি ৭ প্রো।

শুধু তাই নয়, মাত্র ২০ টাকায় রিয়েলমি ৭ আই ও ১০ টাকায় রিয়েলমি সি ১৭ কেনার সুযোগ দিচ্ছে। এছাড়াও নিশ্চিত ক্যাশব্যাকসহ রিয়েলমির এআইওটি পণ্য জিতে নেয়ার সুযোগও থাকছে।এই অফার পেতে গ্রাহকদের ‘অফিশিয়াল’ রিয়েলমি ৭ প্রো, রিয়েলমি ৭ আই, রিয়েলমি সি ১৭ কিনতে হবে। যেকোনো দোকান থেকে এ তিনটি ডিভাইস কেনা যাবে। তবে অবশ্যই ফোনের ব্যাককভারে ‘ASSEMBLED IN BANGLADESH’ লিখা থাকতে হবে।

স্মার্টফোন ক্রয়ের পর বিক্রয় প্রতিনিধি অফিশিয়াল ডেটাবেসে ওই ফোনের আইএমইআই নম্বরটি প্রবেশ করাবেন। অফিশিয়াল সিস্টেম থেকে লটারির মাধ্যমে সৌভাগ্যবান ক্রেতারা নামমাত্র মূল্যে ডিভাইসগুলো কেনার সুযোগ পাবেন।

শুধুমাত্র রিয়েলমি ৭ প্রো, রিয়েলমি ৭ আই, রিয়েলমি সি ১৭ এই ক্যাম্পেইনের আওতাভুক্ত। এতে রিয়েলমি ওয়াচ, রিয়েলমি বাডস কিউ, রিয়েলমি পাওয়ারব্যাংক ২, রিয়েলমি বাডস ক্লাসিক জেতার সুযোগও থাকছে। এছাড়াও ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দিচ্ছে প্রতিষ্ঠানটি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages