খুলনায় সমাজ কল্যাণ যুবসংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, January 19, 2021

খুলনায় সমাজ কল্যাণ যুবসংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

 মুজিব শত বার্ষিকী উপলক্ষে

মাদককে না বলুন খেলাকে হ্যা বলুন” এই শ্লোগানকে সামনে রেখে খুলনা ডুমুরিয়া উপজেলার নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যৃবসংঘের আয়োজনে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব গাজী আঃ হাদির স্বরণে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৮ জানুয়ারি-২০২১) বিকাল সাড়ে চারটায় গাজী বিল্লাল হোসেন, স ম নাজমুল বারী,ও শামীম হাসানের পরিচালনায় নরানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্তে প্রধান অথিতি উপস্হিত হয়ে উদ্বোধন করেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান (দুলু)

বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন চুকনগর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলাম,আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম,বিশিষ্ট ব্যাবসায়ি কৃষ্ণ নন্দি বিশিষ্ট ব্যাবসায়ি,মোল্যা শহিদুল ইসলাম,বিশিষ্ট ব্যাবসায়ি,বাসুদেব দত্ত,উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ দাস,
আবুল কালাম মিতু, আলী আজগর অনন্ত, কবির হাসান ডাবলু,সহ এম এ হামিদ প্রমুখ।

উক্ত খেলায় শ্যামনগর সুর্য স্পোর্টিং ক্লাব মনিরামপুর বনাম ভেরচী ফুটবল একাদশ কেশবপুর এর মধ্যকার খেলায় (২-০) গোলে শ্যামনগর সুর্য স্পোর্টিং ক্লাব মনিরামপুর কে পরাজিত করে ভেরচী ফুটবল একাদশ কেশবপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।উক্ত খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় ভেরচী ফুটবল একাদশ কেশবপুর এর ফরেন খেলোয়াড় নাইজেরিয়ান জুলু মহির ঊদ্দিন মাহি ও জি এম শাহাজানের ধারাবর্ষে নক আউট ফুটবল টুর্নামেন্টের সার্বিক পরিচালা করেন মনিরুজ্জামান লিটন সভাপতি বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘ মফিজুল ইসলাম মফিজ সাধারন সম্পাদক বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুব সংঘ।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages