সেক্স-টেপ বিতর্ক: বিচারের মুখোমুখি হতে হচ্ছে বেনজিমাকে - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, January 9, 2021

সেক্স-টেপ বিতর্ক: বিচারের মুখোমুখি হতে হচ্ছে বেনজিমাকে


২০১৫ সালের সেক্স-টেপ বিতর্ক এখনও পিছু ছাড়েনি করিম বেনজিমার। সতীর্থ ম্যাথু ভ্যালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগের বিষয়টি এখনও বিচারাধীন। 

ফলে সেই ঘটনায় বিচারের মুখোমুখি হতেই হচ্ছে রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকারকে। ঘটনাটি ৫ বছর পুরনো। অভিযোগ উঠে ২০১৫ সালে ভ্যালবুয়েনার একটি সেক্স টেপ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন বেনজিমা। 

এতে সম্পৃক্ত আরও চারজনকেও শাস্তির মুখোমুখি করা হচ্ছে। এই ঘটনার কারণে ২০১৫ সালের পর বেনজিমা জাতীয় দলে আর জায়গাই পাননি। রিয়াল মাদ্রিদ তারকা অবশ্য দাবি করেছেন, তাকে অনৈতিকভাবে এই ঘটনায় জড়িয়েছে এক পুলিশ। 

কিন্তু বেনজিমা সেই দাবি করলেও ভার্সেইয়ের প্রসিকিউটর অফিস থেকে বেনজিমাকে জানানো হয়েছে যে, তাকে আদালতে বিচারের মুখোমুখি হতেই হবে। যদিও এই বিচারের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বেনজিমার আইনজীবী সিলভেইন কর্মিয়ের বলেছেন, ‘এমন কিছু যে হতো সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু সিদ্ধান্তটি কোনওভাবেই যৌক্তিক নয়।’

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages