ভোট গণনা বন্ধ চেয়ে মামলা ট্রাম্প শিবিরের - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, November 5, 2020

ভোট গণনা বন্ধ চেয়ে মামলা ট্রাম্প শিবিরের


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা বন্ধের দাবি জানিয়ে বুধবার আদালতের শরণাপন্ন হয়েছে ট্রাম্প শিবির। এ দাবিতে পেনসিলভানিয়া, মিশিগান ও জর্জিয়ায় মামলা করেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

এক বিবৃতিতে মিশিগানের মামলার বিষয়বস্তু নিয়ে কথা বলেছেন ট্রাম্পের প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিন। তিনি বলেন, ভোট গণনার নির্ধারিত স্থানে ট্রাম্প শিবিরের কাউকে সেভাবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি। ফলে তাদের পক্ষে ব্যালট পেপার খোলা ও ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ সম্ভব হয়নি।

এপি-র খবরে অবশ্য বলা হয়েছে, মিশিগানে ট্রাম্প শিবির ও বাইডেন শিবির উভয়কেই ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
পেনসিলভানিয়া ও জর্জিয়াতেও ট্রাম্প শিবিরের মামলার বিষয়বস্তু ছিল অনেকটা একই রকম। এসব রাজ্যেও মূলত ভোট গণনা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

পেনসিলভানিয়ায় করা মামলায় নির্বাচনের তিন দিন পর পর্যন্ত ব্যালট গণনা করা যায় কিনা; সেই প্রশ্ন তুলেছে ট্রাম্প শিবির। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে তারা।
ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত মিশিগানে অবশ্য এরইমধ্যে জয় নিশ্চিত করতে সমর্থ হয়েছেন জো বাইডেন। গত নির্বাচনে সেখানে জয় পেয়েছিল রিপাবলিকান শিবির।

আরও পড়ুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages