করোনাভাইরাস সংক্রমণে রাশিয়াকে টপকে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছল ভারত - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, July 8, 2020

করোনাভাইরাস সংক্রমণে রাশিয়াকে টপকে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছল ভারত

করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে রাশিয়াকে টপকে বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছেছে ভারত। দেশে এ পর্যন্ত ৬ লাখ ৯৭ হাজার ৪১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা ১৯ হাজার ৬৯৩। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তথ্য অনুসারে, রাশিয়ায় মোট আক্রান্ত ৬ লাখ ৮০ হাজার। মোট করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। সেখানে আক্রান্ত ২৮ লাখ ৮৮ হাজারেরও বেশি। ১৬ লাখের বেশি সংমক্রণ হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
সরকারি সূত্রে প্রকাশ, ভারতে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৪৮ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৪২৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের মধ্যে ৪ লাখ ২৪ হাজার ৪৩৩ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে, ভারতে দ্রুত গতিতে করোনা সংক্রমণ বাড়তে থাকার মধ্যে প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি আজ প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেছেন, কোভিড-১৯, নোট বাতিল ও জিএসটি কার্যকরে (পণ্য ও পরিসেবা কর) ব্যর্থতা ভবিষ্যতে হার্ভার্ড বিজনেস স্কুলে কেস স্টাডির বিষয় হবে। তিনি এ ব্যাপারে একটি ভিডিও বক্তব্য শেয়ার করেছেন যাতে প্রধানমন্ত্রী বলেন, মহাভারতের যুদ্ধ জয়ে ১৮ দিন সময় লেগেছিল। আজ করোনার বিরুদ্ধে যে যুদ্ধ গোটা দেশ লড়ছে তাতে ২১ দিন লাগবে। তালি বাজিয়ে, থালা বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে, মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান। রাহুল গান্ধীর শেয়ার করা ওই ভিডিওর মধ্যে কীভাবে দৈনিক বাড়তে বাড়তে ১০৩ দিনে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ৬৯ জনে পৌঁছেছে তা দেখানো হয়েছে।

আরও পড়ুন

আরো খবর দেখুন

তথ্য ও সুত্র :পার্সটুডে

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages