১১৭ দিন পর আজ মাঠে ফিরছে ক্রিকেট - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, July 7, 2020

১১৭ দিন পর আজ মাঠে ফিরছে ক্রিকেট

ফুটবল মাঠে ফিরেছে বেশ আগেই। এবার ফিরছে ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আজ শুরু হচ্ছে সাউদাম্পটনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় চার মাস স্থগিত থাকা আন্তর্জাতিক ক্রিকেট ফের শুরু হচ্ছে এই সিরিজ দিয়েই।
আরও নির্দিষ্ট করে বললে সাউদাম্পটন টেস্ট দিয়ে ১১৭ দিন পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার ছোবলে ক্রিকেট নির্বাসনে যাওয়ার আগে শেষ আন্তর্জাতিক ম্যাচটি (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে) হয়েছিল ১৩ মার্চ। অপ্রত্যাশিত বিরতি শেষে ক্রিকেটের প্রত্যাবর্তনে রোমাঞ্চিত গোটা ক্রিকেটবিশ্ব। তবে নতুন বাস্তবতায় মাঠে বসে খেলা দেখার সুযোগ থাকছে না দর্শকদের।
বোজ বোলের দর্শকশূন্য মাঠে জৈব সুরক্ষিত পরিবেশে খেলা হবে। দুই দলের সবাই আপাতত করোনা নেগেটিভ। কয়েক দফা পরীক্ষা করোনা হয়েছে। এর আগে ইংল্যান্ডে এসে ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। তারপরও করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় রেখে এই সিরিজের জন্য করোনা বদলির নতুন নিয়ম যুক্ত হচ্ছে টেস্ট ক্রিকেটে।
ম্যাচ চলাকালীন কেউ করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামানো যাবে। এছাড়া বলে লালার ব্যবহার নিষিদ্ধ হচ্ছে এই সিরিজ থেকেই। অনেক নতুন নিয়মের পাশাপাশি বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দু’দলই মাঠে নামছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা জার্সি গায়ে। স্বাগতিক ইংল্যান্ড অবশ্য ফেরার ম্যাচে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক জো রুটকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন রুট। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বেন স্টোকস।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে অভাবনীয়ভাবে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ড। ব্যবধান গড়ে দিয়েছিল মূলত ক্যারিবীয় পেস আক্রমণ। এবার নিজেদের আঙিনায় তার বদলা নিতে মুখিয়ে আছে ইংলিশরা।
জমজমাট লড়াইয়ের সব রসদই আছে দু’দলের পেস আক্রমণে। উইন্ডিজ নামতে পারে চার পেসার নিয়ে। অভিজ্ঞ কেমার রোচ ও অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে থাকবেন শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক রোচের সামনে এবার দারুণ এক মাইলফলকের

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages