চিকিৎসা তহবিলের টাকা প্রদান করলেন সাংবাদিক নেতৃবৃন্দ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 4, 2020

চিকিৎসা তহবিলের টাকা প্রদান করলেন সাংবাদিক নেতৃবৃন্দ

যশোরের চৌগাছার পত্রিকা পরিবেশক দরিদ্র শফিকুল ইসলাম শফি (৬০) স্টোকে প্যারালাইজড হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থায় তাঁর চিকিৎসার্থে একটি তহবিল গঠন করা হয়। 

শনিবার বেলা ১২ টায় প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সমন্বয়ে গঠিত তহবিলের প্রথম পর্যায়ের ১০ হাজার ৩’শ টাকা সাংবাদিক নেতৃবৃন্দ হুদাফতেপুর গ্রামে তাঁর বাড়ীতে যেয়ে অসুস্থ্য শফিকুল ইসলামের হাতে তুলে দেন। চিরচেনা সাংবাদিকদের উপস্থিতিতে এ সময় শফিকুল ইসলাম শফিসহ তাঁর পরিবার আবেগআপ্লুত হয়ে পড়েন। তাদের কান্নায় সাংবাদিকগণ চোখের পানি সংবরণ করতে পারেননি।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফজিল আইজ উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক খালেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম শামীম আল মামুন শাহীন, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রেজা, প্রবীণ সাংবাদিক রেজাউল ইসলাম, সাংবাদিক হাসান মাহমুদ, কবিরুল ইসলাম, সুজন দেওয়ান, রেজাউল করিম সাগর, আব্দুস সালাম, জাফর ইকবাল রিপন প্রমূখ। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ অসুস্থ্য শফির সার্বিক খোঁজখবর নেন। এছাড়া ছেলে আরিফুজ্জামানের লেখাপড়ার সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

আরো খবর দেখুন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages