প্রেসক্লাব বসুন্দিয়া’র নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে কামাল হোসেনকে সভাপতি এবং আবু তাহেরকে সম্পাদক করে ১০ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শেখ আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, সদস্য অ্যাডভোকেট মুরাদ হোসেন, শামীম রেজা, সাঈদ ইবনে হানিফ, রাসেল হোসেন ও মাসুদুল হক।
করোনা মহামারীতে জনজীবনে স্থবিরতার কারণে স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দুরত্ব বজায় রেখে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

No comments:
Post a Comment