সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে শরণখোলায় ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার শুরু - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, June 20, 2020

সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে শরণখোলায় ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার শুরু

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ৩৫/১ পোল্ডারের ক্ষতিগ্রস্থ অংশের সংস্কার ও নদীর তীর রক্ষার কাজ শুরু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে সেনা বাহিনীর তত্ত্বাবধায়নে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা আশার আলো মসজিদের সামনে থেকে এই কাজ শুরু হয়। এর পাশাপাশি আম্পানের প্রভাবে সৃষ্ট জলচ্ছাসে লোকালয়ে প্রবেশকৃত লবন পানি অপসারণেও কাজ শুরু হয়েছে। পরবর্তীতে নদী শাসন করে ক্ষতিগ্রস্থ এই দুই কিলোমিটার (গাবতলা আশার আলো মসজিদ হয়ে বগি পর্যন্ত) অংশে টেকসই বেড়িবাঁধ নির্মান করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদুজ্জামান খান।
আম্পানের এক মাস পরে হলেও সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।
স্থানীয় এমডি শাহিন হাওলাদার, সবুজ শিকদার, রাজ্জাকসহ কয়েক জন বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধের পাশ থেকে বাঁধ সংস্কার শুরু হয়েছে। এত আমরা খুশি হয়েছি।হয়ত কিছু দিন শান্তিতে থাকতে পারব। কিন্তু নেদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মান না হলে এই দূর্দশা কমবে না বলে দাবি করেন তারা।

আরও পড়ুন

তথ্যসূত্রঃ onenewsbd

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages