রিপনের স্ত্রী সুকুরন খাতুন জানান,‘তার ভাসুর বিপ্লব হোসেন প্রায়ই নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে তার স্বামীর সাথে প্রায়ই গন্ডগোল হতো। এ নিয়ে কয়েকবার মারপিটও করেছে তার স্বামীকে। সোমবার রাত ১২ টার দিকে রিপন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন।
এ সময় তার বড় ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে মাথার পিছনে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা রাতেই তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহ্ আলম রুবেল বলেন,‘ রাত ১ টার দিকে রিপনকে হাসপাতালে আনা হয়েছিল।

No comments:
Post a Comment