করোনা: যবিপ্রবির ল্যাবে যশোরে সর্বোচ্চ শনাক্ত ৩৫ - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, June 20, 2020

করোনা: যবিপ্রবির ল্যাবে যশোরে সর্বোচ্চ শনাক্ত ৩৫


যশোরে জেলায় করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক
কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হচ্ছে এই জেলায়। এই তালিকায় নতুন করে যুক্ত হল আরও ৩৫ জন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২০ জুন, ২০২০ খ্রি. তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে একদিনে যশোরের সর্বোচ্চ ৩৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যবিপ্রবির ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে এ ৩৫ জন শনাক্ত হয়।
এছাড়া নড়াইলের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের, মাগুরার ২২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও ঝিনাইদহের ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর সাতক্ষীরার ২ জনের নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
 
অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২১১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা পজিটিভ এবং ১৬৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages