যশোরে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর হত্যা করেছে অপহরণকারীরা।
হত্যাকাণ্ডের শিকার নুরুজ্জামান বাবু অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে ও ধোপাদী এসএস কলেজের বাণিজ্য বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে পুড়াখালি বাওড় থেকে তার মরহেদ উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামের রিফাত আহমেদ আউশ ও ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক।


No comments:
Post a Comment