ভারতে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়াল, ৪ রাজ্যেই ৭৭ শতাংশ মৃত্যু - Jessore News

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, June 4, 2020

ভারতে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়াল, ৪ রাজ্যেই ৭৭ শতাংশ মৃত্যু

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭ হাজার ৬১৫ জনে দাঁড়িয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৮১৫ জন মারা গেছে। আজ (বুধবার) সকাল ৯ টা ৩৭ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। দেশে গত ১৫ দিনে এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে। 
সরকারি সূত্রে প্রকাশ, ভারতে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৯ টি নয়া সংক্রমণ ও ২১৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত ১ লাখ ৩০৩ জন সুস্থ হয়েছে।
করোনা আক্রান্ত বিভিন্ন রাজ্যের মধ্যে সবার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন রাজ্য।
ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট-এই চারটি রাজ্যেই ১ লাখ ৩৬ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। দেশে মোট আক্রান্তের ৬৬ শতাংশই ওই চার রাজ্যের বাসিন্দা।   

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages